Cancer Drugs | নেই পর্যাপ্ত জোগান, তারই মধ্যে ক্যানসারের ওষুধের মূল্যবৃদ্ধিতে অনুমতি দিলো কেন্দ্র!

Thursday, June 11 2026, 1:21 pm
Cancer Drugs | নেই পর্যাপ্ত জোগান, তারই মধ্যে ক্যানসারের ওষুধের মূল্যবৃদ্ধিতে অনুমতি দিলো কেন্দ্র!
highlightKey Highlights

ক্যানসারের ওষুধ এবং টিটেনাসের টিকার দাম বৃদ্ধি করায় অনুমতি দিল কেন্দ্র।


ক্যানসারের ওষুধ এবং টিটেনাসের টিকার দাম বৃদ্ধি করায় অনুমতি দিল কেন্দ্র। বিভিন্ন হাসপাতাল এবং ক্যানসার চিকিৎসা কেন্দ্রে ক্যানসারের ওষুধের পর্যাপ্ত জোগান নেই বলে খবর। যার জেরে গোটা দেশে ক্যানসার আক্রান্তদের চিকিৎসার পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশেষত কেমোথেরাপির ওষুধ পর্যাপ্ত নেই। যার জেরে ব্যাহত হচ্ছে চিকিৎসা। এই অবস্থায় ওষুধের মূল্যবৃদ্ধিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেই এ বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। সারা দেশে এর ফলে অন্তত ৮২ ধরনের ওষুধের দামবৃদ্ধি হবে। মাত্র চারটি ওষুধের মূল্যবৃদ্ধিতে অনুমোদন দেওয়া হলেও তারই জেরে ২৭টি চিকিৎসার ক্ষেত্রে প্রায় হাজারটি ফর্মুলার ওষুধের মূল্যবৃদ্ধি ঘটতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File