Gas Cylinder | গ্যাস সরবরাহ বাড়লো দ্বিগুণ , জ্বালানি সংকটের ভয়ের মাঝেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের!
Tuesday, April 7 2026, 7:44 am

Key Highlightsএইচপিসিএল জানিয়েছে, দেশজুড়ে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এবার গ্যাস সরবরাহ বাড়িয়ে দ্বিগুণ করল কেন্দ্র।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারত সহ বিশ্বের একাধিক দেশে শুরু হয়েছে জ্বালানি সংকটের ভয়। যদিও কেন্দ্র বারবার দাবি করেছে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা চললেও দেশে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের জোগান নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। এইচপিসিএল জানিয়েছে, দেশজুড়ে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এবার গ্যাস সরবরাহ বাড়িয়ে দ্বিগুণ করল কেন্দ্র। এতদিন পর্যন্ত রাজ্যগুলিকে যে পরিমাণ সিলিন্ডার সরবরাহ করা হত, এবার সেটা বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত কেবল ৫ কেজির সিলিন্ডারের জন্য নেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- গ্যাস সিলিন্ডার


