Supreme Court | প্রতিশ্রুতিতে অটল, ছাত্র আন্দোলনের জেরে দায়ের হওয়া এফআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ অবস্থান জানাল কেন্দ্রীয় সরকার!

Key Highlightsনিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র আন্দোলনের জেরে দায়ের হওয়া এফআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ অবস্থান জানাল কেন্দ্রীয় সরকার।
নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র আন্দোলনের জেরে দায়ের হওয়া এফআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ অবস্থান জানাল কেন্দ্রীয় সরকার। তবে শীর্ষ আদালত জানিয়েছিল যারা নির্দোষ এবং যাদের বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড নেই তাঁদের মুক্তি দিতে হবে। নতুন করে এফআইআর দায়ের করা যাবে না বলেও দেওয়া হয়েছিল নির্দেশ। কেন্দ্রীয় সরকারও প্রতিশ্রুতি দিয়েছিল দেশের সব প্রান্তে বিক্ষোভকারীদের উপর হওয়া সব মামলা প্রত্যাহার করা হবে। এর মধ্যেই সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, প্রতিবাদকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার ব্যাপারে তারা তাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। পরিপ্রেক্ষিতে বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর সংক্রান্ত পূর্ববর্তী আদেশ স্পষ্ট করে শীর্ষ আদালত বলেছে, ‘দিল্লি ও অন্যান্য রাজ্য সরকারগুলি আইন অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর বন্ধ বা প্রত্যাহার করতে স্বাধীন।’
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- সুপ্রিম কোর্ট
- নিট পরীক্ষা


