LPG Booking | রান্নার গ্যাস বুকিংয়ে বড় স্বস্তি, বুকিংয়ের সময়সীমা কমাল কেন্দ্র সরকার!
Tuesday, September 8 2026, 1:46 pm

Key Highlightsপশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে দেশের এলপিজি গ্রাহকদের স্বস্তি দিয়ে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম শিথিল করল কেন্দ্র।
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে দেশের এলপিজি গ্রাহকদের স্বস্তি দিয়ে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম শিথিল করল কেন্দ্র। সোমবার ঘোষিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামীণ এলাকার গ্রাহকরা এবার আর ৪৫ দিন নয়, ২৫ দিন অন্তর সিলিন্ডার বুক করতে পারবেন। জ্বালানির কালোবাজারি ও অতিরিক্ত মজুত রুখতে গত মার্চে গ্রামে ৪৫ দিন এবং শহরে ২৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। শহরের ক্ষেত্রে নিয়ম একই থাকলেও, সরবরাহ স্বাভাবিক থাকায় এবার গ্রামের সময়সীমা কমাল মোদি সরকার। উল্লেখ্য, গত ৭ জুন থেকে কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা রয়েছে। তবে ১ সেপ্টেম্বর বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২,৮৮২ টাকা।
- Related topics -
- দেশ
- ভারত
- গ্যাস বুকিং
- রান্নার গ্যাস
- গ্যাস সিলিন্ডার


