Howrah | গত ২ দিনে হাওড়ায় গ্রেফতার ৫৮, বুথ জ্যাম করার অভিযোগে বালিতে যুবককে চ্যাংদোলা করে নিয়ে গেলো কেন্দ্রীয় বাহিনী!
Wednesday, April 29 2026, 9:14 am

Key Highlightsভোটের দিন যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য ভোটের আগের ২ দিন ধরে ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
রাজ্যে ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য কোমর বেঁধেছে নির্বাচন কমিশন। ভোটের দিন যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য ভোটের আগের ২ দিন ধরে ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এছাড়া গত দু’মাসে হাওড়া থেকে প্রায় দু’হাজার জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ১৯টি আগ্নেয়াস্ত্র। এবার ভোটের দিন সকালে হাওড়ার বালিতে বুথ জ্যাম করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো কেন্দ্রীয় বাহিনী। বুথ জ্যাম করা দুষ্কৃতীদের সেখান থেকে সরিয়ে দেয় বাহিনীর জওয়ানরা। এমনকি এক যুবককে তো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- হাওড়া জেলা
- কেন্দ্রীয় বাহিনী
- বিধানসভা নির্বাচন


