CENSUS | নির্ধারিত সময়ের আগে জনগণনার কাজ শেষ করে খবরের শিরোনামে সাঁইথিয়ার শিক্ষক মহম্মদ মেহেবুব আলম!
Saturday, August 22 2026, 2:19 pm

Key Highlightsনির্ধারিত সময়ের আগে জনগণনার কাজ শেষ করলেন বীরভূম জেলার সাঁইথিয়ার শিক্ষক মহম্মদ মেহেবুব আলম।
রাজ্যে শুরু হয়েছে ‘সেল্ফ-এনিউমারেশন’ বা স্ব-শুমারি প্রক্রিয়া। ৬ অগস্ট থেকে শুরু হয়েছে ‘ফিল্ড এনিউমারেশন’। বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ করছেন শিক্ষক-শিক্ষকেরা। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করলেন বীরভূমের শিক্ষক। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়ার বিজুরি অঞ্চলে ‘পারিসর প্রাথমিক স্কুল’-এর শিক্ষক মহম্মদ মেহেবুব আলম। সাঁইথিয়ার রোঙাইপুর গ্রামে জনগণনার দায়িত্বে ছিলেন তিনি। মেহেবুব আলমের দায়িত্ব ছিল মোট ২৩৫টি বিল্ডিং, ৩২৫টি সেন্সাস হাউস, ২৪৯টি হাউসহোল্ড ঘুরে তথ্য সংগ্রহ করা। সময়ের আগেই সেই কাজ সেরে ফেলেছেন তিনি।
- Related topics -
- রাজ্য
- বীরভূম
- জনগণনা
- পশ্চিমবঙ্গ


