Census | ‘অন ডিউটি’-তেই করা যাবে জনগণনার কাজ! শিক্ষক-শিক্ষিকাদের স্বস্তির নির্দেশিকা হাই কোর্টের
Wednesday, August 19 2026, 1:57 pm

Key Highlightsজনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকারা ‘অন ডিউটি’ হিসেবে বিবেচিত হবেন। বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল স্কুল শিক্ষা দপ্তর।
৩ আগস্ট রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, স্কুলের কাজ সেরে জনগণনা করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। এরপরই হাইকোর্টে তীব্র সমালোচনার মুখে পড়ে প্রশাসন। অবশেষে হাই কোর্টের নির্দেশে ৩ অগস্টের সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হলো। নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুলের সময় জনগণনার কাজ করলে শিক্ষক শিক্ষিকাদের ‘অন ডিউটি’ হিসাবেই ধরা হবে। তবে Census-এর কাজে শিক্ষক-শিক্ষিকাদের যুক্ত করলেও স্কুলের পঠনপাঠন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, ১৬ অগস্ট থেকে Census-এর কাজ শুরু হয়েছে।
- Related topics -
- দেশ
- west bengal
- পশ্চিমবঙ্গ
- জনগণনা
- পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা


