Census | সেল্ফ-এনুমারেশনের মাধ্যমে তথ্য জমা দিলেই মিলবে নগদ পুরস্কার! ঘোষণা নদীয়া জেলা প্রশাসনের

Saturday, August 1 2026, 5:07 am
Census | সেল্ফ-এনুমারেশনের মাধ্যমে তথ্য জমা দিলেই মিলবে নগদ পুরস্কার! ঘোষণা নদীয়া জেলা প্রশাসনের
highlightKey Highlights

নিজেদের ও পরিবারের তথ্য সেল্ফ-এনুমারেশনের মাধ্যমে জমা দিলেই থাকছে নগদ পুরস্কার জেতার সুযোগ!


ডিজিটাল ‘সেল্ফ-এনুমারেশন’-এ সাধারণ মানুষকে আগ্রহী করতে অভিনব উদ্যোগ নদিয়া জেলা প্রশাসনের। শুক্রবার নদিয়া জেলা প্রশাসনিক ভবনের জেলাশাসকের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক ডঃ শ্রীকান্ত পাল্লি। সেখানে তিনি জানান, ২০১১ সালের পর এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষকে নিজেদের ও পরিবারের তথ্য নিজেরাই জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। যাঁরা ওই সময়ের মধ্যে নিজেদের তথ্য জমা দেবেন, তাঁদের মধ্য থেকেই পোর্টালের ব্যাক-এন্ডের মাধ্যমে ‘ড্র অফ লটস’ করা হবে। লটারিতে নির্বাচিত বিজয়ীদের নগদ পুরস্কার দেওয়া হবে। ভোটগণনায় জনগণকে আগ্রহী করতে ডিজিটাল কনটেন্ট তৈরির প্রতিযোগিতারও আয়োজন করছে নদিয়া জেলা প্রশাসন। ব্যাপক প্রচার পাওয়া সেরা তিনটি কনটেন্টকে পুরস্কৃত করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File