Census | শনি থেকেই রাজ্যে শুরু ‘সেল্ফ এনুমারেশন’, জনগণনার কাজে শামিল স্কুল ছাত্রছাত্রীরাও!

Saturday, August 1 2026, 4:13 am
Census | শনি থেকেই রাজ্যে শুরু ‘সেল্ফ এনুমারেশন’, জনগণনার কাজে শামিল স্কুল ছাত্রছাত্রীরাও!
highlightKey Highlights

এই প্রক্রিয়ায় প্রায় ৭০০ সরকারি ও সাহায্যপ্রাপ্ত এবং ৩০০টি নামী বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের যুক্ত করা হয়েছে।


আজ থেকে রাজ্যে শুরু ডিজিটাল পদ্ধতিতে ‘সেল্ফ এনুমারেশন’ অর্থাৎ স্ব-সুমারি। জনগণনার প্রথম ধাপে অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারবেন নাগরিকরা। জনসুমারি সংক্রান্ত পোর্টালে (https://se.census.gov.in) ঢুকে মাত্র ১০ মিনিটে যে কেউ সহজে ফর্ম পূরণ করতে পারবেন। শুক্রবার কলকাতা পুরসভার প্রশাসক বা কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, “কলকাতার আনুমানিক ৫৫ লক্ষ জনসংখ্যার মধ্যে অন্তত ২৫ থেকে ৩০ লক্ষ নাগরিককে এই সেলফ-এনুমারেশনে নিয়ে আসার লক্ষ‌্যমাত্রা ধার্য করা হয়েছে। কলকাতায় ৮,২০০ জন এনুমারেটর ও ১,৪০০ জন সুপারভাইজারকে গণনার কাজে নিযুক্ত করা হয়েছে।” এই প্রক্রিয়ায় প্রায় ৭০০ সরকারি ও সাহায্যপ্রাপ্ত এবং ৩০০টি নামী বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের যুক্ত করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File