CEC Gyanesh Kumar | কারা আসল তৃণমূল? কালীঘাট নাকি ঋতব্রত? জানালেন স্বয়ং জ্ঞানেশ কুমার

Friday, July 17 2026, 5:12 pm
CEC Gyanesh Kumar | কারা আসল তৃণমূল? কালীঘাট নাকি ঋতব্রত? জানালেন স্বয়ং জ্ঞানেশ কুমার
highlightKey Highlights

জ্ঞানেশ কুমার বলেন, “আমি জানি না কে আসল তৃণমূল আর কে ভুয়ো তৃণমূল। তবে সংবিধান অনুযায়ী কাজ করবে কমিশন।”


শুক্রবার দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্য়ান্ড ইলেকশন ম্যানেজমেন্ট-এ সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাংবাদিকরা। আসল তৃণমূল কারা, তা নিয়ে জানতে চাওয়া হলে এদিন মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, “আমি জানি না কে আসল তৃণমূল আর কে ভুয়ো তৃণমূল। তবে সংবিধান অনুযায়ী কাজ করবে কমিশন।” তাঁর কথায়, “কোথায় বুথ দখল হয়েছে? কোথায় বুথ জ্যাম হয়েছে? তা যদি হত, তা হলে ৯৩.৭ শতাংশ ভোটদানের হার সম্ভব হত না। এর আগে এরকম নির্বাচন দেখেনি পশ্চিমবঙ্গ।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File