Israel-Lebanon | স্বাক্ষরিত হল ইজরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষবিরতির চুক্তি, এবার কি শান্তি ফিরবে?

Saturday, June 27 2026, 7:45 am
Israel-Lebanon | স্বাক্ষরিত হল ইজরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষবিরতির চুক্তি, এবার কি শান্তি ফিরবে?
highlightKey Highlights

আমেরিকার মধ্যস্থতায় সম্পন্ন হল ইজরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষবিরতির চুক্তি।


আমেরিকার মধ্যস্থতায় সম্পন্ন হল ইজরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষবিরতির চুক্তি। এই চুক্তি অনুযায়ী, লেবাননের ভূখণ্ড থেকে সেনা সরিয়ে নেবে ইজরায়েল। আর তারপর ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে লেবাননের সেনা। এই চুক্তির পরও কি শান্তি ফিরবে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, হেজবোল্লা জানিয়েছে, তারা চুক্তির বাস্তবায়নে কোনও রকম সহায়তা করবে না। সেই সঙ্গেই গৃহযুদ্ধের হুঁশিয়ারিও দিতে দেখা গিয়েছে তাদের। তারা এই চুক্তির বিরোধিতা করে জানিয়ে দিয়েছে, আমেরিকার সমর্থনে গৃহযুদ্ধে লিপ্ত না হলে লেবানন প্রশাসন ওয়াশিংটনে সম্পাদিত চুক্তিটি বাস্তবায়ন করতে পারবে না। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই তারা ইজরায়েল-লেবানন সরাসরি বৈঠকের বিরোধিতা করে এসেছে। ফলে আশঙ্কা থাকছেই, চুক্তির পরও শান্তি অধরা থেকে যাওয়ার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File