Pharmacies | সব ওষুধের দোকানে বসছে CCTV, প্রেসক্রিপশন ছাড়া বেআইনি ওষুধ বিক্রি রুখতে বড় পরিবর্তনের ভাবনা কেন্দ্রের!
Thursday, September 17 2026, 1:43 pm

Key Highlightsপ্রেসক্রিপশন ছাড়া বেআইনি ওষুধ বিক্রি রুখতে দেশের সমস্ত ফার্মেসিতে সিসিটিভি (CCTV) ক্যামেরা বসানো বাধ্যতামূলক করার প্রস্তাব এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
প্রেসক্রিপশন ছাড়া বেআইনি ওষুধ বিক্রি রুখতে দেশের সমস্ত ফার্মেসিতে সিসিটিভি (CCTV) ক্যামেরা বসানো বাধ্যতামূলক করার প্রস্তাব এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ‘ড্রাগস রুলস, ১৯৪৫’-এর সংশোধনীর খসড়ায় বলা হয়েছে, খুচরো ওষুধ দোকানে ক্রেতাদের সরবরাহ এবং বিক্রির সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ অন্তত তিন মাস সংরক্ষণ করে রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া বিশেষ করে কাশির সিরাপসহ বিভিন্ন অ্যান্টিবায়োটিক ও শক্তিশালী ওষুধের অপব্যবহার ও ভুল বিক্রি বন্ধ করতেই এই উদ্যোগ। সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলি যাতে প্রয়োজনমতো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নিতে পারে, সেই পথ সুগম করতেই এই খসড়া তৈরি হয়েছে। তবে এই প্রস্তাবিত নিয়ম থেকে পাইকারি ওষুধ বিক্রেতাদের ছাড় দেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ওষুধ
- কেন্দ্রীয় সরকার


