CBSE Education Policy | ষষ্ঠ শ্রেণিতেই বাধ্যতামূলক থার্ড ল্যাঙ্গুয়েজ! ৭ দিনের মধ্যেই নয়া নিয়ম চালুর নির্দেশ CBSE বোর্ডের

Thursday, April 9 2026, 4:08 pm
CBSE Education Policy | ষষ্ঠ শ্রেণিতেই বাধ্যতামূলক থার্ড ল্যাঙ্গুয়েজ! ৭ দিনের মধ্যেই নয়া নিয়ম চালুর নির্দেশ CBSE বোর্ডের
highlightKey Highlights

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষার সংযোজন বাধ্যতামূলক করা হল। সমস্ত স্কুলকে আগামী সাত দিনের মধ্যে এই নিয়ম মানতে বলা হয়েছে।


নতুন শিক্ষাবর্ষ থেকে তৃতীয় ভাষা বা থার্ড ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক করলো সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)। আজ, বৃহস্পতিবার সিবিএসই-র তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা ভাষার সংযোজন করতে হবে। পড়ুয়ারা ষষ্ঠ শ্রেণিতে যে ভাষা বেছে নেবেন, সেটিই পরবর্তী সময়ে, নবম ও দশম শ্রেণিতে পডুয়াদের দেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে সমস্ত স্কুলকে এই নিয়ম মানতে বলা হয়েছে। তবে এখনও অফিসিয়াল টেক্সটবুক প্রকাশিত না হওয়ায়, স্থানীয় বইগুলি দিয়েই পঠন পাঠন শুরু করতে বলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File