CBSE | প্রকাশ পেল ২০২৭ সালের সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন!

Saturday, November 7 2026, 11:10 am
CBSE | প্রকাশ পেল ২০২৭ সালের সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন!
highlightKey Highlights

পরীক্ষার্থীদের সুবিধার্থে নির্ধারিত সময়ের সাড়ে তিন মাস আগেই ২০২৭ শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করল সিবিএসই (CBSE)।


পরীক্ষার্থীদের সুবিধার্থে নির্ধারিত সময়ের সাড়ে তিন মাস আগেই ২০২৭ শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করল সিবিএসই (CBSE)। অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ এই রুটিন প্রকাশিত হয়েছে। আগামী বছর উভয় শ্রেণিতে প্রায় ৪৫ লক্ষের বেশি পরীক্ষার্থী অংশ নেবে। রুটিন অনুযায়ী, দশম ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৭ থেকে শুরু হবে। দশম শ্রেণির পরীক্ষা চলবে ৯ মার্চ এবং দ্বাদশের পরীক্ষা চলবে ৯ এপ্রিল ২০২৭ পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। এছাড়া সাধারণ স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা ১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এবং শীতকালীন স্কুলগুলিতে ৯ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে। এত আগে রুটিন প্রকাশের ফলে পড়ুয়ারা চাপমুক্ত হয়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File