CBSE 10th | প্রকাশ হলো cbsc-র দশম শ্রেণির ফলাফল, ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা!
Wednesday, April 15 2026, 1:51 pm

Key Highlightsমেয়েরা আবারও ছেলেদের ছাপিয়ে গেছে। মেয়েদের পাশের হার ৯৪.৯৯ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৯২.৬ শতাংশ।
প্রকাশ হলো সিবিএসইর দশম শ্রেণির ফলাফল। প্রায় ২৫ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।পারফরম্যান্সের পরিসংখ্যানের দিক থেকে দেখা যাচ্ছে, মেয়েরা আবারও ছেলেদের ছাপিয়ে গেছে। মেয়েদের পাশের হার ৯৪.৯৯ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৯২.৬ শতাংশ। দেশের বিভিন্ন অঞ্চলের প্রেক্ষিতে যদি পারফরম্যান্স দেখা যায়, তাহলে তাতে দক্ষিণী রাজ্যগুলি এগিয়ে রয়েছে। ত্রিবন্দম, বিজয়ওয়াড়া, এই দুটি জায়গাতেই পাশের হার ৯৯.৭৯ শতাংশ।


