Chandranath Rath | চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত করবে CBI, গঠন হলো ৭ সদস্যের সিট!

Tuesday, May 12 2026, 9:21 am
Chandranath Rath | চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত করবে CBI, গঠন হলো ৭ সদস্যের সিট!
highlightKey Highlights

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার এবার পেলো সিবিআই।


রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার এবার পেলো সিবিআই। রাজ্য পুলিশের সুপারিশের ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলার দায়িত্ব গ্রহণ করেছে। কলকাতা জোনের যুগ্ম নির্দেশকের অধীনে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে এই খুনের রহস্যভেদে নামছে তারা। ৭ জনের এই দলে থাকবেন আরও দুজন পুলিশ সুপার মর্যাদার অফিসার। প্রয়োজনে আরও অফিসার যুক্ত করা হবে সিট-এ। এই হাই-প্রোফাইল খুনের নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, সেটাই খুঁজে বের করা এখন সিবিআইয়ের মূল চ্যালেঞ্জ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File