Disha Salian | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তভার পেলেন সিবিআই অফিসার সীমা পাহুজা!
Thursday, September 17 2026, 3:39 am

Key Highlightsঅভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর তদন্তভার নিলেন সিবিআই-এর দাপুটে অফিসার সীমা পাহুজা।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর তদন্তভার নিলেন সিবিআই-এর দাপুটে অফিসার সীমা পাহুজা। আরজি কর কাণ্ড, হাথরস ও উন্নাও মামলার মতো হাই-প্রোফাইল ঘটনার সফল তদন্তের জন্য পরিচিত এই এসপি এবার দিশা মামলার তদারকি করবেন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের এক বহুতল থেকে পড়ে মৃত্যু হয় দিশার। ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও পরিবারের দাবি, তাঁকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। সম্প্রতি বম্বে হাইকোর্টের নির্দেশে সিবিআই মামলাটি পুনরায় গ্রহণ করে এফআইআর দায়ের করেছে। এতে ষড়যন্ত্র, প্রমাণ লোপাট এবং আদিত্য ঠাকরে ও রিয়া চক্রবর্তীসহ অনেকের নাম যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তদন্তকারী সংস্থাটি ঘটনার রাতে উপস্থিত অতিথিদের জিজ্ঞাসাবাদ ও ফরেন্সিক বিশ্লেষণের মাধ্যমে রহস্য উন্মোচনে জোর দিচ্ছে।


