CBI | কেজরিওয়ালকে ‘বেকসুর খালাস’! আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির দ্বারস্থ সিবিআই
Friday, February 27 2026, 4:47 pm

Key Highlightsনিম্ন আদালতে স্বস্তি পেলেও আবগারি মামলায় কেজরিওয়ালদের উদ্বেগ এখনও কাটেনি। ‘বেকসুর খালাস’-এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার আবগারি মামলায় দিল্লি দ্বারস্থ হচ্ছে সিবিআই।
শুক্রবার আবগারি দুর্নীতির মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া সহ মোট ২১ জনকে বেকসুর খালাস করেছে নিম্ন আদালত। আদালতের পর্যবেক্ষণ, তদন্ত চলাকালীন সিবিআই কারও বিরুদ্ধেই পোক্ত প্রমাণ দিতে পারেনি। এদিকে এই রায় প্রকাশ্যে আসার পরই চরম আকার নিয়েছে রাজনৈতিক তরজা। সিবিআই এর দাবি, এই মামলায় আদালত হয় কিছু দিক পুরোপুরি উপেক্ষা করেছে, নাহলে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। সূত্রের খবর, কেজরিওয়ালদের বিরুদ্ধে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির দ্বারস্থ হচ্ছে সিবিআই।
- Related topics -
- দেশ
- অরবিন্দ কেজরিওয়াল
- আবগারি দফতর
- জামিন খারিজ
- জামিন
- আদালত


