CBI | নাম জড়িয়েছিল রণবীর- শ্রদ্ধাদের, মহাদেব বেটিং অ্যাপের কিংপিং অভিষেক কুমারকে গ্রেপ্তার CBI-এর
Thursday, September 24 2026, 5:17 pm

Key Highlightsবেটিং অ্যাপের কেলেঙ্কারির টাকাতে দুবাইয়ে বিপুল সম্পত্তি কেনেন অভিষেক কুমার। বৃহস্পতিবার হায়দরাবাদ বিমানবন্দরে নামতেই তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।
সিবিআই-এর হাতে গ্রেপ্তার মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারির কিংপিন অভিষেক কুমার। বৃহস্পতিবার দুবাই থেকে ভারতে ফিরছিলেন অভিষেক। হায়দরাবাদ বিমানবন্দরে নামতেই তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর ট্রানজিট রিমান্ডে তাঁকে রায়পুরে আনা হয়। তাঁর বিরুদ্ধে অনলাইনে বাজি ও জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। মহাদেব বেটিং কেলেঙ্কারির মূল অভিযুক্ত সৌরভ চন্দ্রকর ও শুভম সোনির সঙ্গেও যোগাযোগ ছিল অভিষেকের। বেটিং অ্যাপের কেলেঙ্কারির টাকাতে দুবাইয়ে বিপুল সম্পত্তিও কেনে সে। উল্লেখ্য, এই বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, অভিনেতা রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানদেরও।
- Related topics -
- দেশ
- সিবিআই
- আর্থিক প্রতারণা
- কালো টাকা
- সিবিআই ডিরেক্টর
- গ্রেফতার
- বিনোদন


