Caste Certificate Reverification | সন্দেহের তালিকায় ৪৫ হাজারের বেশি সার্টিফিকেট! জাতিগত শংসাপত্র বাতিলের প্রক্রিয়া শুরু রাজ্যের
Wednesday, August 5 2026, 2:24 pm

Key Highlightsবাতিল হওয়া ১৩৫টি কাস্ট সার্টিফিকেটের মধ্যে উত্তর ২৪ পরগনা, কোচবিহার, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতেই সবথেকে বেশি বাতিল হয়েছে।
তৃণমূল আমলে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাই শুরু প্রশাসনের। গত ১৫ বছরে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্রের পুনর্যাচাই শুরু করেছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এখনও পর্যন্ত মোট ১,২২,১১৭টি শংসাপত্র যাচাই করে তাঁর মধ্যে ৭৬,৭৫০টি (প্রায় ৬২.৮%) শংসাপত্র বৈধ বলে নিশ্চিত করেছে দফতর। বাতিল করা হয়েছে ১৩৫টি কাস্ট সার্টিফিকেট। এর মধ্যে ৮৩টি এসসি, ৪১টি এসটি এবং ১১টি ওবিসি শংসাপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ৪৫,৩৬৭টি শংসাপত্র রয়েছে সন্দেহের তালিকায়। সংশ্লিষ্ট আবেদনকারীদের শুনানির জন্য ডাকা হবে বলে নবান্ন সূত্রে খবর। প্রয়োজনীয় নথি ও প্রমাণপত্র জমা দিতে না পারলে সংশ্লিষ্ট কাস্ট সার্টিফিকেটও অবৈধ ঘোষণা করে বাতিল করা হবে।
- Related topics -
- রাজ্য
- নবান্ন
- নবান্ন
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ


