TMC | কুণাল ঘোষ-দোলা সেন ও বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার রুজু মামলা!

Monday, June 29 2026, 4:50 pm
TMC | কুণাল ঘোষ-দোলা সেন ও বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার রুজু মামলা!
highlightKey Highlights

সোমবার ট্রাফিক পুলিশের অভিযোগের উপর মামলা রুজু হল এই তিনজনের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।


রাজ্যে পালা বদলের পর গ্রেফতার হয়েছেন তৃণমূলের অনেকেই। বহু তৃণমূল নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। এবার সেই তালিকায় নাম জুড়ল বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, দোলা সেন ও বৈশ্বানর চট্টোপাধ্যায়ের। এবার একুশে জুলাই নিয়ে ঋতব্রত পন্থী তৃণমূল ও কালীঘাট তৃণমূলের মধ্যে লড়াই চলছে। এর মধ্যেই ভিক্টোরিয়া হাউসের সামনে পুলিশ অনুমতি দেওয়ার আগেই কুণালরা মাপজোক করতে চলে যান। সাধারণত পুলিশের কাছে সভার অনুমতি পাওয়ার পরই সভাস্থল মাপজোকের কাজ শুরু হয়। কিন্তু এক্ষেত্রে আগেই দেখা গিয়েছিল কুণালরা সেখানে পৌঁছে যান। পুলিশের অনুমতি ছাড়া রাস্তা আটকে মাপজোকের কারণে, সোমবার ট্রাফিক পুলিশের অভিযোগের উপর মামলা রুজু হল এই তিনজনের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File