Narendra Modi | ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা!

Friday, July 31 2026, 6:39 am
Narendra Modi | ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা!
highlightKey Highlights

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিকৃত ছবি ও ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিকৃত ছবি ও ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের। পুলিশ জানিয়েছে, বিজেপি সমর্থকদের করা দু’টি পৃথক অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করেছে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ। অভিযোগ, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে হওয়া নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনের সময় ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর এবং বিকৃত ছবি ও ভিডিও ছড়ানো হয়। প্রথম অভিযোগটি করেছেন ২৯ বছরের ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি। দ্বিতীয় অভিযোগটি করেছেন তেলেঙ্গানা বিজেপির কর্মী এবং দলের সোশ্যাল মিডিয়া কোর কমিটির সদস্য টি সাইকিরণ গৌড়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File