Chinese Sailor | বঙ্গোপসাগরে ডুবে গেল পণ্যবাহী জাহাজ, ২ চিনা নাবিককে উদ্ধার করল ভারতীয় কোস্ট গার্ড!
Friday, August 28 2026, 9:01 am

Key Highlights২০ জন চিনা নাগরিকসহ ২৪ জন ক্রু নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ 'এমভি ওশান উইনার'।
২০ জন চিনা নাগরিকসহ ২৪ জন ক্রু নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ 'এমভি ওশান উইনার'। ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে চিনের উদ্দেশ্যে রওনা দেওয়া ৭১,২০০ মেট্রিক টন লৌহ আকরিক বোঝাই জাহাজটির সঙ্গে উপকূল থেকে ৩৭০ কিমি দূরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ 'বরাদ' লাইফ-র্যাফট থেকে ২ চিনা নাবিককে উদ্ধার করে চিকিৎসা শেষে পারাদ্বীপে এনে ইমিগ্রেশন ও পুলিশের উপস্থিতিতে হস্তান্তর করেছে। তবে প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও নিখোঁজ বাকি ২২ জন নাবিকের (১৮ জন চিনা, ৩ জন মায়ানমার ও ১ জন বাংলাদেশি) খোঁজে কোস্ট গার্ডের জাহাজ ও বিমান নিয়ে বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।


