Oman | ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা, উদ্ধার ১৩ ভারতীয় নাবিক, নিখোঁজ ১!
Monday, September 14 2026, 6:06 am

Key Highlightsওমান উপকূলে আন্তর্জাতিক জলসীমায় 'এমটি এল গাইয়া' নামক একটি পণ্যবাহী জাহাজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
ওমান উপকূলে আন্তর্জাতিক জলসীমায় 'এমটি এল গাইয়া' নামক একটি পণ্যবাহী জাহাজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জাহাজটিতে থাকা মোট ১৪ জন ভারতীয় ক্রু মেম্বারের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সরকারের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আন্তর্জাতিক সমুদ্রে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ নাবিকদের ওপর হামলা সামুদ্রিক নিরাপত্তার পরিপন্থী। ওমান প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেন্দ্র। উদ্ধার হওয়া ১৩ জন ভারতীয় নাবিককে দেশে ফেরানোর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং নিখোঁজ নাবিকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ওমান
- জাহাজ
- ভারতীয়


