Chandranath Rath | নিবেদিতা টোল প্লাজার আগেই খুলে ফেলা হয় গাড়ির নম্বর প্লেট, চন্দ্রনাথ রথ খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Friday, May 15 2026, 6:55 am
Chandranath Rath | নিবেদিতা টোল প্লাজার আগেই খুলে ফেলা হয় গাড়ির নম্বর প্লেট, চন্দ্রনাথ রথ খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
highlightKey Highlights

শুভেন্দু অধিকারী আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।


শুভেন্দু অধিকারী আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃত মায়াঙ্ককে জেরা করে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের এক ব‍্যক্তি মায়াঙ্ককে বরাত দিয়েছিলেন, যাতে ১ লক্ষ টাকার বিনিময়ে নিসান মাইক্রা গাড়িটি বারাসতে পৌঁছে দেন মায়াঙ্ক। মধ্যমগ্রামের ঘটনার দিন অভিযুক্তরা নিসান মাইক্রা গাড়িতে চেপেই পৌঁছন ঘটনাস্থলে। সিবিআই সূত্রে খবর, মায়াঙ্ক নিজেই চারচাকা গাড়িটি চালিয়ে পৌঁছে দেন বারাসতে। হাওড়ায় নিবেদিতা টোল প্লাজার কয়েক কিলোমিটার আগে ফেলে দেওয়া হয় গাড়ির আসল নম্বর প্লেট। লাগানো হয়েছিল শিলিগুড়ির আরওটিও থেকে রেজিস্ট্রেশন হওয়া একটি গাড়ির নম্বর। নিসান মাইক্রা ছাড়াও আরও একটি চারচাকা গাড়ি তিনজনকে নিয়ে ঝাড়খণ্ড থেকে এসেছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File