Suryakumar Yadav | বিশ্বকাপে জ্বলে উঠলেন সূর্য, ব্যর্থ অভিষেক-ঈশান! 'ক্যাপ্টেন ভাগ্যে' উতরে গেলো টিম ইন্ডিয়া
Saturday, February 7 2026, 4:27 pm

Key Highlightsসূর্যকুমার যাদবের ৮৪ রানের দুরন্ত ইনিংসে ভর করেই লড়াই করার মতো স্কোরে পৌঁছল টিম ইন্ডিয়া।
টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং বিপর্যয়। এদিন অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মাদের নিয়ে খেলতে নেমেছিল মেন্ ইন ব্লু। নজর ছিল হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংয়ের দিকেও। ব্যাট করতে নেমে পাঁচ বলের মধ্যে আউট হন ঈশান কিষাণ (২০), তিলক বর্মা (২৫), শিবম দুবেরা (০)। বড় রান পাননি রিঙ্কু সিং (৬) ও হার্দিক পান্ডিয়া (৫)। ভারতকে বাঁচিয়ে দিলেন অধিনায়ক সূর্য। তাঁর ৮৪ রানের দুরন্ত ইনিংসে ভর করেই ১৬১ রান তুলল ভারতীয় দল। ৪৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১৭২।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ক্রিকেট
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- সূর্যকুমার যাদব
- টি টোয়েন্টি


