Cape Verde | যুবভারতীতে খেলবেন বিশ্বকাপ খ্যাত 'ভোজিনহা'! ব্রাজিলের পর এবার কলকাতায় কেপ ভার্দে
Friday, August 21 2026, 5:30 am

Key Highlightsকেপ ভার্দে ম্যাচ নিয়ে পুরো বিষয়টিই এখনও রয়েছে আলোচনা-জল্পনার স্তরে। ফেডারেশন সূত্রের খবর, প্রাথমিকভাবে কেপ ভার্দের সঙ্গে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা হয়ে গিয়েছে।
পুজোর আগেই কলকাতা খেলতে আসছেন ব্রাজিলীয় তারকারা। উত্তেজিত শহরবাসী। এবার সেই উত্তেজনায় নয়া যোগ কেপ ভার্দে! সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে ভোজিনহা-কাব্রালকেরদের দেখা যাবে যুবভারতী স্টেডিয়ামেই। ব্রাজিল ম্যাচের পর ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কেপ ভার্দে। ভারত বনাম ব্রাজিল ম্যাচ খেলা হবে ৩রা অক্টোবর। তার তিনদিন পরেই কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, প্রাথমিকভাবে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। ফেডারেশনের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, “আলোচনা শুরু হয়েছে। এখনও কিছু চূড়ান্ত নয়।”
- Related topics -
- খেলাধুলা
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ভারত
- ব্রাজিল


