Cancer Medicine | ক্যান্সারের ওষুধে বড় স্বস্তি, ৩০ শতাংশে বাঁধা হচ্ছে ট্রেড মার্জিন!

Friday, October 9 2026, 1:08 pm
Cancer Medicine | ক্যান্সারের ওষুধে বড় স্বস্তি, ৩০ শতাংশে বাঁধা হচ্ছে ট্রেড মার্জিন!
highlightKey Highlights

নন-শিডিউল্ড ক্যান্সার ওষুধের ক্ষেত্রে ট্রেড মার্জিন সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ক্যান্সার রোগীদের জন্য বড় স্বস্তির সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। নন-শিডিউল্ড ক্যান্সার ওষুধের ক্ষেত্রে ট্রেড মার্জিন সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এই ধরনের জীবনদায়ী ওষুধগুলির দাম (এমআরপি) প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এই বিষয়ে তৎপর হয়েছে কেন্দ্র। বর্তমানে নন-শিডিউল্ড ব্র্যান্ডেড এবং জেনেরিক—উভয় প্রকার অ্যান্টি-ক্যান্সার ওষুধের সাপ্লাই চেনে অতিরিক্ত মার্জিনের কারণে দাম অনেকটাই বেশি থাকে। ২০১৯ সালে বেশ কিছু ওষুধের ওপর এই মার্জিন capping করা হলেও এবার আরও বড় পরিসরে এই নিয়ম কার্যকর হতে চলেছে। এর ফলে বাজারে বহু মূল্যবান ক্যান্সারের ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং সাধারণ মানুষ এর সুফল পাবেন বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File