Cancer Drugs | সুপ্রিম কোর্টের তোপের পরেই ৯৩ শতাংশ কমল ক্যানসারের ওষুধের দাম!

Wednesday, October 28 2026, 3:43 pm
Cancer Drugs | সুপ্রিম কোর্টের তোপের পরেই ৯৩ শতাংশ কমল ক্যানসারের ওষুধের দাম!
highlightKey Highlights

জীবনদায়ী ওষুধগুলির মূল্য এক ধাক্কায় ৯০ শতাংশেরও বেশি কমে গেল! সূত্রের খবর, আগামী ৯ নভেম্বর থেকে সংশোধিত দাম কার্যকর হবে।


মঙ্গলবার সকালে জীবনদায়ী ওষুধের মাত্রাতিরিক্ত দাম নিয়ে ওষুধ সংস্থা, হাসপাতাল এবং কেন্দ্রকে তোপ দেগেছিল সুপ্রিম কোর্ট। এরপরই ওষুধের দাম সংশোধন করলো ভারতের ওষুধ মূল্য নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিএ)। জীবনদায়ী ওষুধগুলির মূল্য এক ধাক্কায় ৯০ শতাংশেরও বেশি কমেছে। স্তন ক্যান্সারে ব্যবহৃত ওষুধ ‘পালবোসিক্লিব’-র একটি নির্দিষ্ট ব্র্যান্ড ও প্যাকের দাম ৪০,৪২১ টাকা থেকে কমে হয়েছে ২,৭২০ টাকা, অ্যানাস্ট্রোজল ‘ওয়োমাজলে’র দামও ৪৫৮ টাকা ৮৫ পয়সা থেকে কমে হয়েছে ৩৯ টাকা ৫২ পয়সা। ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ১৩৭টি গোত্রের ৫৪৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) সংশোধন করা হয়েছে। সূত্রের খবর, আগামী ৯ নভেম্বর থেকে সংশোধিত দাম কার্যকর হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File