Canada Wildfire | দাবানলে ছারখার কানাডার বিস্তীর্ণ এলাকা, ঘরছাড়া ২০ হাজারের বেশি মানুষ
Sunday, August 9 2026, 6:13 am

Key Highlightsচলতি বছরের গ্রীষ্মে এই দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এর জেরে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যেতে হয়েছে।
ক্যানাডার ব্রিটিশ কলোম্বিয়াতে ছড়িয়ে পড়েছে সর্বগ্রাসী আগুন। রাতারাতি আগুনের আয়তন দ্বিগুণ হয়ে প্রায় ৯,৫০০ হেক্টরে পৌঁছেছে সেই প্রদেশে। শনিবার স্থানীয় সময়ে state of emergency ঘোষণা করেছে ব্রিটিশ কলোম্বিয়ার প্রশাসন। ব্রিটিশ কলোম্বিার বাইরে ওন্টারিও এভং কিউবেকেও দাবানল ছড়িয়ে পড়েছে। গরম ও শুষ্ক আবহাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ-মধ্য ব্রিটিশ কলোম্বিয়া-র ওকানাগান লেকের পশ্চিমাঞ্চলে। সামারল্যান্ড, প্রিচল্যান্ড, ওকানাগান লেকের পশ্চিমের একাধিক এলাকার ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যেতে হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- কানাডা
- ওয়াইল্ডলাইফ
- অগ্নিকান্ড


