Canada-US Trade War | ভেস্তে গেছে বাণিজ্য আলোচনা, আমেরিকার দুগ্ধজাত পণ্য-ইস্পাত সহ একাধিক পণ্যে শুল্ক চাপালো কানাডা!

Sunday, August 23 2026, 6:26 am
Canada-US Trade War | ভেস্তে গেছে বাণিজ্য আলোচনা, আমেরিকার দুগ্ধজাত পণ্য-ইস্পাত সহ একাধিক পণ্যে শুল্ক চাপালো কানাডা!
highlightKey Highlights

কানাডা থেকে আমেরিকায় বছরে যে পরিমাণ পণ্য রফতানি হয়, তার প্রায় ৫ শতাংশ শুল্কের আওতায় পড়বে।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে এবার আমেরিকা ও কানাডা সংঘাত। সম্প্রতি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, “যখন আপনার উপর হামলা হয়, তখন আপনি যুদ্ধে রয়েছেন। আর আমাদের উপর হামলা হয়েছে।” এই হামলা আদলে শুল্ক হামলা। কানাডায় ৫০ শতাংশ শুল্কবাণ ছুড়েছে আমেরিকা। এবার পাল্টা প্রত্যাঘাত কানাডার। কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমেরিকা থেকে আমদানি করা দুগ্ধজাত পণ্য, ইস্পাত, গৃহস্থালির বৈদ্যুতিন সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স এবং পাল্প ও কাগজ-সহ একাধিক পণ্যে পাল্টা শুল্ক চাপানো হবে। কার্নি জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই পাল্টা শুল্ক কার্যকর হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File