Election Commission | সত্যিই কি ভোটের জন্য কোনও ব্যক্তিগত গাড়ি নিতে পারে পুলিশ? কী বলছে আইন?
Thursday, March 26 2026, 1:04 pm

Key Highlights১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের ১৬০ ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন কোনও গাড়ি, জায়গা বা বাড়ি নির্বাচনের জন্য ব্যবহার করতে পারে।
নির্বাচনের আবহে অরিত্র দত্ত বণিকের গাড়ি দাঁড় করিয়ে তা ভোটের কাজের জন্য ব্যবহার করতে চান এক ট্রাফিক পুলিশ। এরপরই শুরু হয় দুজনের তর্ক বিতর্ক। কিন্তু সত্যিই কি ভোটের জন্য কোনও ব্যক্তিগত গাড়ি নিতে পারে পুলিশ? ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের ১৬০ ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন কোনও গাড়ি, জায়গা বা বাড়ি নির্বাচনের জন্য ব্যবহার করতে পারে। প্রথমে সরকারি ও বাণিজ্যিক গাড়ি ব্যবহার করা হয় ৷ পর্যাপ্ত না হলে ব্যক্তিগত গাড়ি নেওয়ার পথ খোঁজে প্রশাসন ৷ যদি গাড়ির মালিক গাড়ি দিতে নারাজ হন, তাহলে ডিইও বা নির্বাচন কমিশনের সিইওর কাছে আবেদন করতে হয়।
- Related topics -
- শহর কলকাতা
- নির্বাচন কমিশন
- ভাইরাল
- সোশ্যাল মিডিয়া
- কলকাতা পুলিশ
- পুলিশ


