Caller Name | অচেনা নম্বর থেকে ফোন এলেই ভাসবে নাম, ১ নভেম্বর থেকে আসছে নয়া নিয়ম!
Friday, October 16 2026, 1:56 pm

Key Highlightsকেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে মোবাইল ফোনে চালু হতে চলেছে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (CNAP) পরিষেবা।
অচেনা নম্বরের উৎপাত থেকে দেশবাসীকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে মোবাইল ফোনে চালু হতে চলেছে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (CNAP) পরিষেবা। এর ফলে ইনকামিং কল আসার সময় কলারের নাম এবং নম্বর উভয়ই স্ক্রিনে ভেসে উঠবে। প্রাথমিকভাবে শুধুমাত্র ৪জি এবং তার পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কেই এই সুবিধা মিলবে। সিম কার্ড নেওয়ার সময় ফর্মে দেওয়া তথ্য বা ব্যবহারকারীর পছন্দের নামই স্ক্রিনে দেখা যাবে। তবে প্রাইভেট নম্বর ব্যবহারকারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এই নতুন ব্যবস্থার ফলে স্প্যাম ও জালিয়াতি কল এড়ানো সহজ হবে বলেই মনে করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- মোবাইল ফোন


