Bank Strike | ৪ দিন টানা ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! মাসের প্রতি শনি-রবিতে ছুটির দাবি UFBU-এর!

Monday, August 24 2026, 2:51 pm
Bank Strike | ৪ দিন টানা ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! মাসের প্রতি শনি-রবিতে ছুটির দাবি UFBU-এর!
highlightKey Highlights

‘ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU)-এর ঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।


আগামী মাসে থেকে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক কর্মচারীদের। ‘ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU)-এর ঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মূলত, পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ নিয়ে চূড়ান্ত বৈষম্যের অভিযোগের কারণেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বর্তমানে সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা। তবে এবার দাবি সপ্তাহে পাঁচ দিন কাজ ও ২ দিন ছুটি চাই। অর্থাৎ মাসের প্রতিটি শনিবারই ছুটি দিতে হবে কর্মীদের। একই সঙ্গে সরকারের পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা PLI স্কিমের বর্তমান কাঠামো নিয়েও আপত্তি রয়েছে সংগঠনের। জানা গিয়েছে, আগামী মাসে প্রথমে ১১ সেপ্টেম্বর একদিনের জন্য দেশ জুড়ে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। এরপর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধরে চলবে ধর্মঘট। তারপরও যদি তাঁদের দাবি পূরণ না হয় বা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয়, তখন ফের ধর্মঘট ডাকা হবে। সেই সময় ২৬ অক্টোবর থেকে লাগাতার অনির্দিষ্ট কালের জন্য চলবে এই ধর্মঘট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File