Chakka Jam | ৩ দিন চাক্কা জ্যামের ডাক, ঢুকবে না কোনও ট্রাক-গাড়ি! টান পড়তে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগানে!

Key Highlightsআগামিকাল থেকে দিল্লি-এনসিআর এলাকায় শুরু হচ্ছে তিনদিনের ধর্মঘট।
আগামীকাল থেকে টান পড়তে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগানে। আগামিকাল থেকে দিল্লি-এনসিআর এলাকায় শুরু হচ্ছে তিনদিনের ধর্মঘট। ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত চাক্কা জ্যামের কারণে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দিল্লিগামী সব ট্রাক থামিয়ে দেওয়া হবে। দিল্লি থেকেও দেশের অন্য প্রান্তে কোনও পণ্যবাহী গাড়ি যাবে না। এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস। সিদ্ধান্তকে সমর্থন করছে ৬০টি পরিবহন অ্যাসোসিয়েশন এবং ইউনিয়ন। তাদের দাবি, দিল্লিমুখী পণ্যবাহী গাড়িতে যে সেস বৃদ্ধি করা হয়েছে, তা তুলে নিতে হবে। দিল্লিতে রেজিস্টার নয়, এমন বিএস-৪ কমার্শিয়াল গাড়ির প্রবেশে যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, তা প্রত্যাহার করে নিতে হবে। যে গাড়িগুলি দিল্লি হয়ে যাবে, তাদের উপরই কেবল সেস বসাতে হবে। অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী এবং খালি বিএস-৬ গাড়ির ক্ষেত্রে সেস ছাড় দিতে হবে।


