Medical College Chaos | কলকাতা মেডিক্যালে নাবালকের মৃত্যুর পর ধুন্ধুমার, পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার ৩

Sunday, October 25 2026, 2:55 pm
Medical College Chaos | কলকাতা মেডিক্যালে নাবালকের মৃত্যুর পর ধুন্ধুমার, পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার ৩
highlightKey Highlights

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১ বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন তুলছে পরিবার। মৃত নাবালকের নাম পবন যাদব।


কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১১ বছরের পবন যাদব। সে হাওড়ার আন্দুলের বাসিন্দা। এরপরই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিবার। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। পুলিশের সাথে হাতাহাতি হয় রোগীর পরিবারের। পুলিশকে মারধোরের অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File