Calcutta HC | এক সঙ্গে আট নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট,বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯ জন!
Thursday, August 6 2026, 9:31 am

Key Highlightsগত দু’দশকের বেশি সময়ে কলকাতা হাইকোর্টে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ হয়নি।
এক সঙ্গে আট নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট। গত দু’দশকের বেশি সময়ে কলকাতা হাইকোর্টে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ হয়নি। গত ১২ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি পদের জন্য হাইকোর্টের নয় আইনজীবীর নাম সুপারিশ করেছিল কেন্দ্রীয় সরকারের কাছে। তাদের মধ্যে আট জনকেই বিচারপতি হিসেবে নিয়োগের সবুজ সঙ্কেত দিল রাষ্ট্রপতি ভবন। সম্ভবত আগামী মঙ্গলবার নতুন বিচারপতিরা শপথ নেবেন। বিচারপতি হিসেবে শপথ নেবেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় ও রিশাদ মেদোরা। নতুন বিচারপতিরা শপথ নিলে কলকাতা হাইকোর্টের বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯ জন। যদিও কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- বিচারপতি


