Calcutta High Court | দমকল বিভাগের নোটিসে স্থগিতাদেশ হাইকোর্টের, ভাঙা হচ্ছে না বিতর্কিত বহুতল

Saturday, May 16 2026, 4:40 pm
Calcutta High Court | দমকল বিভাগের নোটিসে স্থগিতাদেশ হাইকোর্টের, ভাঙা হচ্ছে না বিতর্কিত বহুতল
highlightKey Highlights

শনিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ জুন পর্যন্ত ওই বহুতল নিয়ে কোনও পদক্ষেপ করা যাবে না। কেন এই নোটিস দেওয়া হল, তাও জানতে চাইলেন বিচারপতি।


ডায়মন্ড হারবার রোডের একটি ৬ তলা আবাসন সম্প্রতি দমকল বিভাগের নজরে আসে। ফায়ার সেফটি না থাকায় ২৪ ঘণ্টার মধ্যে ওই বিপজ্জনক বিল্ডিং ভেঙে ফেলার নোটিস দিয়েছিল দমকল বিভাগ। দমকল বিভাগের সেই নোটিসে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শনিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ৩০ জুন পর্যন্ত ওই বহুতল নিয়ে কোনও পদক্ষেপ করা যাবে না। আগামী ৮ জুন রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File