Calcutta HC | ‘ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত দোকান-বাড়ি ফিরিয়ে দিতে হবে’,মমতার সওয়াল করা মামলায় বড় রায় হাইকোর্টের!
Thursday, May 14 2026, 2:47 pm

Key Highlightsভোট পরবর্তী হিংসার শিকার কোনও ব্যক্তির দোকান বা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে, দল না দেখে সেগুলি ফিরিয়ে দিতে হবে।
ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়ে বৃহস্পতিবার সকালে আইনজীবীদের প্রচলিত কালো কোট ও সাদা ব্যান্ড পরে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজলাসে সওয়ালও করেন। এমনকি হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সামনে হাত জড় করে আর্জি জানান, যাতে রাজ্যের মানুষকে নিরাপত্তা দেওয়া হয়। এবার সেই মামলায় রায় দিল হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করবে। ভোট পরবর্তী হিংসার শিকার কোনও ব্যক্তির দোকান বা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে, দল না দেখে সেগুলি ফিরিয়ে দিতে হবে। আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্য পুলিশ এই বিষয়ে হলফনামা দেবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- মমতা ব্যানার্জী


