Jadavpur University | কলকাতা হাইকোর্টে যাদবপুরের ABVP-FETSU সংঘর্ষের জরুরি শুনানির আবেদন খারিজ!

Saturday, August 22 2026, 4:51 am
Jadavpur University | কলকাতা হাইকোর্টে যাদবপুরের ABVP-FETSU সংঘর্ষের জরুরি শুনানির আবেদন খারিজ!
highlightKey Highlights

পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে আবেদন জমা পড়লো।


গত ২ দিন ধরে ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে ABVP ও FETSU সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে আবেদন জমা পড়লো। আইনজীবীর দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তাই দ্রুত আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত হাইকোর্টে ইতিমধ্যেই চলা একটি মামলার সঙ্গে এই নতুন বিষয়টি যুক্ত করারও আবেদন জানান তিনি। কিন্তু, সেই আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না হাইকোর্ট। সাম্প্রতিক ঘটনা নিয়ে আলাদা মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। রপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি উল্লেখ করেন এক আইনজীবী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File