Calcutta High Court | শুক্রেও ঝুলে রইলো জামিনের আবেদন, আপাতত জেলে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
Friday, September 25 2026, 4:26 pm

Key Highlightsসোমবার ফের শুনানি রয়েছে হাইকোর্টে। ওই দিনই রায় দিতে পারেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সামনেই পুরভোট। ভোটের প্রাক্কালে মোট ছয়টি মামলায় গ্রেফতার হয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। শুক্রবার চারটি মামলার শুনানির আবেদন ছিল কলকাতা হাইকোর্টে। তবে আজ কোনো রায় দেয়নি হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জামিনের আবেদনও করেছিলেন মিলন প্রধান। আবেদন ঝুলে রয়েছে আদালতে। বাকি দুই মামলার শুনানি রয়েছে সোমবার। সূত্রের খবর, সব মামলাগুলি শুনে তারপর রায় দেবেন বিচারপতি। আপাতত জেলেই থাকতে হবে মিলন প্রধানকে। উল্লেখ্য, ৬ অক্টোবর নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচন। প্রচারে বাকি রয়েছে মাত্র ১০ দিন। তার আগে মুক্তি মিললো না।
- Related topics -
- রাজ্য
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- কংগ্রেস প্রার্থী
- কংগ্রেস নেতা
- নন্দীগ্রাম
- গ্রেফতার
- জামিন খারিজ
- জামিন


