Calcutta HC | ৭২ ঘন্টা নয়, ভোটের ১২ ঘন্টা আগে থেকে কার্যকর হবে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা, জানালো হাইকোর্ট!

Friday, April 24 2026, 3:54 pm
Calcutta HC | ৭২ ঘন্টা নয়, ভোটের ১২ ঘন্টা আগে থেকে কার্যকর হবে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা, জানালো হাইকোর্ট!
highlightKey Highlights

ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে ব্যক্তিগত মোটরবাইক ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা খারিজ করল কলকাতা হাইকোর্ট।


ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে ব্যক্তিগত মোটরবাইক ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা খারিজ করল কলকাতা হাইকোর্ট। ভোটের তিন দিন আগেই রাস্তায় মোটরবাইক চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তবে এই নির্দেশ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয় এবং বৃহস্পতিবার ২৩ এপ্রিল এই মামলার শুনানিতে কমিশনকে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়। শুক্রবার কলকাতা হাইকোর্ট জানায়, ভোটের আগের দিন সন্ধ্যে ছটা থেকে অর্থাৎ ১২ ঘণ্টা আগে থেকে এই বিধি কার্যকর হবে। তবে ভোটের দিন সকাল থেকে পারিবারিক কাজে বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যক্তিগত বাইক ব্যবহার করা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File