Calcutta HC | চিকিৎসক অনিকেতের পর এবার দেবাশিস-আসফাকুল্লার ট্রান্সফারের নির্দেশও বাতিল কলকাতা হাইকোটের!
Friday, April 17 2026, 9:48 am

Key Highlightsচিকিৎসক অনিকেত মাহাতোর পর এবার চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার ট্রান্সফারের নির্দেশও বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।
চিকিৎসক অনিকেত মাহাতোর পর এবার চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার ট্রান্সফারের নির্দেশও বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি ঋতব্রতকুমার মিত্র নির্দেশ দেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই পোস্টিংয়ের সিদ্ধান্ত ত্রুটিযুক্ত। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন চিকিৎসক এই তিন চিকিৎসক। তবে গত বছর জুন মাসে জুনিয়র ডাক্তারদের বদলির নির্দেশ নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, এই তিন চিকিৎসক পছন্দের জায়গায় ‘পোস্টিং’ পাননি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কলকাতা হাইকোর্ট
- চিকিৎসক


