Calcutta High Court | এখনই হচ্ছে না পুরভোট! ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হলে ভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি নয়, জানালো কোর্ট

Friday, November 6 2026, 6:26 am
Calcutta High Court | এখনই হচ্ছে না পুরভোট! ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হলে ভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি নয়, জানালো কোর্ট
highlightKey Highlights

ডিভিশন বেঞ্চে সাফ জানিয়েছে, ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন।


রাজ্যে পালাবদলের পরই পুরসভার আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কলকাতার পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সামনেই পুরভোট। ভোটের আগেই এই প্রক্রিয়া শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এদিন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে সাফ জানিয়ে দিলো, ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। ফলে কবে পুরভোট হবে, তা এখন প্রশ্নের মুখে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File