Calcutta HC | বেআইনি বহুতল বানিয়ে কালো টাকা সাদা! কলকাতায় সিবিআই তদন্তের নির্দেশ!
Friday, September 11 2026, 10:22 am

Key Highlightsকলকাতায় বেআইনি বহুতল নির্মাণের মাধ্যমে কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
কলকাতায় বেআইনি বহুতল নির্মাণের মাধ্যমে কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজাবাজার, মানিকতলা, বেলেঘাটা ও ক্যানাল স্ট্রিট এলাকার অন্তত ৫০টি অবৈধ নির্মাণের বিষয়টি আদালতের নজরে আসার পর প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ, কলকাতা পুরসভার নজর এড়িয়ে বিপুল অঙ্কের কালো টাকা সাদা করা হয়েছে জেনেও পুরসভা কেন ব্যবস্থা নেয়নি এবং এতে আধিকারিকদের যোগসাজশ ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।মামলার প্রেক্ষিতে সিবিআই-কে পূর্ণ আইনি এক্তিয়ার দেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে বলেছে হাই কোর্ট।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- কলকাতা পুরসভা
- সিবিআই


