Calcutta High Court | বিয়ের ছবি বিয়ের প্রমাণ নয়! লাগবে 'সাক্ষী'ও- আরপিএফ জওয়ানের চাকরি ফেরানোর নির্দেশ হাইকোর্টের

Wednesday, August 5 2026, 5:52 am
Calcutta High Court | বিয়ের ছবি বিয়ের প্রমাণ নয়! লাগবে 'সাক্ষী'ও- আরপিএফ জওয়ানের চাকরি ফেরানোর নির্দেশ হাইকোর্টের
highlightKey Highlights

দ্বিতীয় বিয়ে করার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন আরপিএফ-এর এক এক কর্মী। তাঁর চাকরি বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।


দ্বিতীয় বিয়ে করার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন আরপিএফ জওয়ান। রেলের আপিল মামলা খারিজ করে তাঁর চাকরি বাতিলের সিদ্ধান্ত বাতিল করে দিলো কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, কোনও মেয়ের সঙ্গে বিয়ের ছবি থাকা মানেই তাঁরা ‘বর-বউ’ প্রমাণিত হয় না। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘বিয়ে বৈধ হতে হলে সাক্ষীর প্রয়োজন।’ রেজিস্টারের জেরক্স কপিতে বর, কনে বা সাক্ষীদের সাক্ষর থাকা বাধ্যতামূলক। তদন্ত চলাকালীন বিয়ের একটি ছবি প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়। শুধুমাত্র ছবিকে বিয়ের প্রমাণ হিসেবে মানতে রাজি হয়নি হাইকোর্ট। আরপিএফ-এর ওই জওয়ানকে চাকরি ফেরত দিতে রেলকে নির্দেশ দিয়েছে বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File