Calcutta HC on Hawker Eviction | আপাতত দোকান উচ্ছেদে 'না', হকার মামলায় বড়ো নির্দেশ কলকাতা হাইকোর্টের

Wednesday, June 17 2026, 2:17 pm
Calcutta HC on Hawker Eviction | আপাতত দোকান উচ্ছেদে 'না', হকার মামলায় বড়ো নির্দেশ কলকাতা হাইকোর্টের
highlightKey Highlights

বুধবার ছিল ২৫ টি মামলার সামগ্রিক শুনানি। সেখানেই কোর্ট বলেছে, আপতত এই মাসে উচ্ছেদ করা যাবে না হকারদের।


বিগত কয়েকদিন ধরে বুলডোজার চালিয়ে স্টেশনে-স্টেশনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক দোকান। এই উচ্ছেদের প্রতিবাদে বালিগঞ্জ, বামনগাছি, ডানকুনি, গুমা, বনগাঁ, দুর্গানগর, মথুরাপুর, যাদবপুর সহ পঁচিশটি স্টেশনের একাধিক মামলাকারী কোর্টের দ্বারস্থ হন। আজ সেই মামলার শুনানি ছিল বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চে। হকারদের হয়ে মামলা লড়েন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম। আদালতের পর্যবেক্ষণ, রেল স্টেশন সংলগ্ন যে সকল জায়গায় উচ্ছেদ নোটিস দেওয়া হয়েছে, সেই জমি বাস্তবে রেলের কি না তা ফিজিক্যাল ভেরিফিকেশন করে রিপোর্ট দিতে হবে। আপাতত এই মাসে স্টল উচ্ছেদ করা যাবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File