Cast Certification | কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, জারি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ!

Tuesday, August 18 2026, 10:19 am
Cast Certification | কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, জারি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ!
highlightKey Highlights

প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, জাতিগত শংসাপত্রের বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে।


কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর গত ১৪ মে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ২০১১ সালের পর থেকে রাজ্যজুড়ে ইস্যু হওয়া সমস্ত এসসি, এসটি এবং ওবিসি জাতিগত শংসাপত্র পুনর্যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ নিয়ে একটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। ১৪ ই মের জাতিগত শংসাপত্রের রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি উপরেই এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, জাতিগত শংসাপত্রের বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসসিএসটি ও ওবিসি দের ক্ষেত্রে কোনও রকম যাচাই করা যাবে না। তবে রাজ্যের কাছে যদি কোনও অভিযোগ আসে, সেই অভিযোগের ভিত্তিতে জেলার আধিকারিকরা তা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File