Hawker Eviction | স্বস্তির খবর, হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের!

Thursday, June 11 2026, 9:03 am
Hawker Eviction | স্বস্তির খবর, হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের!
highlightKey Highlights

যাদবপুরে রেলের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ মামলায় আপাতত স্থগিতাদেশ দিলো কলকাতা হাই কোর্ট।


কিছুটা স্বস্তির খবর পেলেন হকাররা। যাদবপুরে রেলের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ মামলায় আপাতত স্থগিতাদেশ দিলো কলকাতা হাই কোর্ট। আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রেলের বেআইনি হকার উচ্ছেদের মামলাগুলি একসঙ্গে শুনানির কথাও জানিয়েছে হাইকোর্ট। বুধবার হকারদের তরফে আইনজীবী শামিম আহমেদ বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতের বিবেচনায় আনার আবেদন জানান। সেই আবেদন গ্রহণ করে মামলা করার অনুমতি দেওয়া হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File