Calcutta HC | তিলজলা কাণ্ডে বেআইনি বাড়ি ভাঙার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের!
Friday, May 15 2026, 12:01 pm

Key Highlightsতিলজলা কাণ্ডে বেআইনি বাড়ি ভাঙার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
তিলজলা কাণ্ডে বেআইনি বাড়ি ভাঙার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরী জানান, যে অংশ ভাঙা হয়েছে সেটির অবস্থা যদি বিপজ্জনক হয়, সেক্ষেত্রে বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে ভাঙতে পারবে পুরসভা। তবে আইন মেনে সব পদক্ষেপ করতে হবে পুলিশ ও পুরসভাকে। বিচারপতির পর্যবেক্ষণ, একে তো ওই বহুতলের কোনও স্যাংশন প্ল্যান দেখাতে পারেনি মালিকপক্ষ। আবার ওই বাড়িটিতে ঠিক কী ব্যবসা হত, সেই সংক্রান্ত নথিও দেখাতে পারেনি মালিকপক্ষ। তাই আপাতত কোনও ব্যবসা চালানো যাবে না।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- বেআইনি নির্মাণ


